ময়মনসিংহের সদর সাব- রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে আব্দুল কাদির গং সাব-রেজিস্ট্রার এর সিকনেচার নকল করে নকল দলিল বানিয়ে প্রতারনা করে বিপুল পরিমাণ টাকা অবৈধ ভাবে কামাই করে আসছিলো।তাদের জন্য জমিজমা নিয়ে এলাকায় নানান ধরনের সমস্যা ও মামলা মোকদ্দমায় জড়িয়ে অনেকেই সর্বশান্ত হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত হয়ে তাদের ধরতে কাজ করছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
আজ ৯জুন( মঙ্গলবার) ২০২৬ ময়মনসিংহ সদর এর সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান রনি আব্দুল কাদিরকে হাতে নাতে ধরে ফেলেন।
পরবর্তীতে তাকে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান রনি।
ভুক্তভোগীদের দাবী রিমান্ডে এনে যদি আব্দুল কাদিরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে মূল হোতা সহ এ চক্রের সকল কুশীলব বেরিয়ে আসবে।