ময়মনসিংহের মুক্তাগাছায় মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে মাত্র ১১ বছরের শিশু মোছাঃ খাদিজাতুল কোবরা সাওদা। তার বাড়ি মুক্তাগাছা পৌরসভার মনিরামবাড়ি এলাকায়।
আজ ১৩ জুন ( শনিবার) সকাল আনুমানিক ৯:০০টার দিকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পিতা।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, ইতিমধ্যে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার অবস্থান জানতে পারেননি। একটি অসহায় পরিবার তাদের আদরের সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। তাঁকে খোঁজে বের করতে পারিবারিক ভাবে অনুরোধ জানিয়েছেন অভিভাবক সহ এলাকাবাসী।
শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে বা খোঁজ পেলে তার পিতার মোবাইল নাম্বার ০১৭১২- ৫২৪১০৮ যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
এলাকাবাসী ছোট্ট সাওদাকে দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।