চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় এর নিয়োগ পরীক্ষায় মোবাইলে প্রশ্নপত্র পাশে ২ জন আটক। ২০জুন"২৬"খ্রি. তারিখ চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এর নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে (হোয়াটস এপ) কেন্দ্র থেকে প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে পাঠিয়ে এবং বাইরে থেকে সমাধান করা উত্তর এর মাধ্যমে পরীক্ষা দেয়ার সময় মো: হাবিবুর রহমান নামের এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয় এবং জেলা প্রশাসন, চাঁদপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ড দেয়া হয়।
একই সাথে কেন্দ্রের বাইরে থেকে উত্তর হোয়াটএপ এর মাধ্যমে মো: রিয়াদ নামের এক ব্যক্তি পাঠাচ্ছিলেন তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সম্মুখে উদঘাটিত হয় এবং যাবতীয় প্রমাণক পাওয়া যায়। এরপর তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ড দেয়া হয়।
যে দোকান থেকে উত্তর সরবরাহ করা হচ্ছিল তা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়।
জেলা প্রশাসন, চাঁদপুর এর এই অভিযান আসন্ন এইচ এস সি ও সমমানের পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের জন্য এক কঠোর সতর্কবার্তা।
সবাই মিলে চাঁদপুর এ নকলমুক্ত পরীক্ষার পরিবেশ গড়ে তুলি।

