ময়মনসিংহের ধোবাউড়ায় জুলাইযোদ্ধা পরিচয়ে আবু রায়হানের বিরুদ্ধে মানুষকে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকালে উপজেলার কাশিনাথপুর বাজারে গামারীতলাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন, নাজিম উদ্দীন, আবু সিদ্দিক প্রমুখ।
উল্লেখ্য যে,গত শুক্রবার গভীর রাতে দুধনই গ্রামের জুলাইযোদ্ধা আবু রায়হান পারিবারিক বিরোধের জের ধরে উপজেলার কাশিনাথপুর বাজারের একটি চায়ের দোকান থেকে নাজিম উদ্দীনকে টেনে হেঁছড়ে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় তাকে রাখা হয়।এই ঘটনার পর আবু সিদ্দিক নামে এক যুবক ধোবাউড়া থেকে বাড়িতে ফেরার পথে দুধনই রায়হানের বাড়ির সামনে পথরোধ করে আটক করে রাখে। পরে ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হকের হস্তক্ষেপে আটক ঐ ছেলেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ফুঁসে উঠে এলাকাবাসী।