ময়মনসিংহের ত্রিশালে পর পর দুটি ঘটনা ঘটেছে। এক জায়গায় পাঁচ বছরের মেয়ে শিশুকে ধর্ষণ করা হয়েছে। ঠিক এর কয়েকদিন পর আরেক জায়গায় নয় বছরের মেয়ে শিশুকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষক দুজনকেই এলাকাবাসী ধরে থানায় সোপর্দ করেছে।
একটুর জন্য হ্যাট্রিক মিস হয়ে যাচ্ছে ত্রিশালে। হয়তো হ্যাট্রিক হয়েও যাবে। শুধু ত্রিশাল না, সব জায়গায় প্রতিযোগিতা চলুক ছোট শিশুদেরকে খাবলে খাওয়ার। প্রতিযোগিতা চলুক পশুত্বের। শিশুদেরকে উধাও করে দেয়ার যে হিংস্রতা তা দেখতে দেখতে চোখে পানিঝরা একদিন কমে যাবে। আমরাও কাঁদবো না।
শুধু বিচার দিবো, আল্লাহর কাছে। যে বিচার কোনদিন দেখতে পারবো না। শুধুই উল্লাস চলবে পুরুষের, লোলুপ পুরুষের।