ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গতকাল মঙ্গলবার সন্ধায় নিজ ঘরে সিলিং ফ্যানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে ।
নিহত যুবক রোমান মিয়া (২০) উপজেলার ৯নং কামারগাঁও ইউনিয়ের কালিখা চড়পাড়া গ্রামের মো: ময়েজ উদ্দিন মিয়ার ছেলে।
মেধাবী এই যুবকের দুর্ঘটনায় নিহত হওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।