চাঁদপুর জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত নতুন যানবাহন ২৯ জুন"২৬" আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের বহরে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে দু'টি পিকআপ ভ্যান, একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল।
মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর — যানবাহনগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



