আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত, মাস্টার্স ইন টেরোরিজম, সিকিউরিটি অ্যান্ড পুলিশিং (ইউকে) ডিগ্রিধারী, চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মোঃ রবিউল হাসান-এর বদলিজনিত বিদায় উপলক্ষে আজ সোমবার (২৯ জুন) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধিতে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে চাঁদপুর জেলা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সাফল্য অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা তাঁর কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের জন্য শুভকামনা জানান।
পরিশেষে, চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে মোঃ রবিউল হাসান-কে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।


