নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারের আগে পুরো দল কোচ মোহাম্মদ ওহাবিকে সঙ্গে নিয়ে গোল হয়ে দাঁড়িয়ে পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেছিল। এরপর মাঠে নেমে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয়।
জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে মেতে ওঠার আগে খেলোয়াড় ও কোচিং স্টাফ একসঙ্গে সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এটি অবশ্য নতুন কিছু নয়। বহু বছর ধরেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দোয়া এবং ম্যাচ শেষে—জয় হোক বা পরাজয়—সিজদার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও আত্মসমর্পণ প্রকাশ করে আসছে মরক্কো।
বিশ্বাস, মানসিক দৃঢ়তা আর মাঠের পারফরম্যান্স—এই তিনের মিশেলে স্বপ্নের বিশ্বকাপ যাত্রা অব্যাহত রেখেছে আটলাস লায়ন্সরা।