ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে সাদিয়া খাতুন (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিকটক ব্যবহারকে কেন্দ্র করে সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ হয়। মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হাফিজ উদ্দিন শাকিলকে আটক করা হয়েছে।