ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি মসজিদ রোড এলাকায় নাসা টাওয়ারের ছাদ থেকে পড়ে তিশা সরকার (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিশা সরকার। পরে তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে স্থানীয়ভাবে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করছে।
তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে লেখাপড়া করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দিতে পারেননি।