ময়মনসিংহের ফুলপুর উপজেলার পৌরসভার আনোয়ারখিলা এলাকায় রাত ৩টার দিকে মাদক সেবন ও ক্রয়ের উদ্দেশ্যে আসা সাহাপুর গ্রামের চার যুবককে আটক করেন স্থানীয় এলাকাবাসী।
১১জুলাই (শনিবার) দিবাগত রাতে তাদের আটক করে প্রশাসনে খবর দেওয়া হয়।
খবর পেয়ে,ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। পরে তাদের প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
এ সময় ফুলপুর থানা পুলিশ সহযোগিতা করেন। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত মাদক বিক্রেতা মোকলেছের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।
বর্তমানে সারা উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। এ ব্যাপারে জনগণের সার্বিক সহায়তা কামনা করেছেন উপজেলা প্রশাসন ও অফিসার ইনচার্জ