চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও মৌলভীবাজারের দুর্গত মানুষের আর্তনাদ এখনও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। হাজার হাজার পরিবার পানিবন্দি, ঘরবাড়ি তলিয়ে গেছে, রাস্তাঘাট বিচ্ছিন্ন, বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।
সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, লোহাগাড়া, আনোয়ারা, চাকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, থানচি, রুমা, ফারুয়া, লামা, আলীকদম, কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।


