ময়মনসিংহের শম্ভুগঞ্জে ময়মনসিংহ - কিশোরগঞ্জ হাইওয়ে রোডের শম্ভুগঞ্জ রেলক্রসিং এর কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাক ও অটোরিকসা'র মুখোমুখি সংঘর্ষে জায়গায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আ-হত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি।আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
