ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের রনকান্দা গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৫) পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।
আজ ১২ আগষ্ট (বুধবার) দুপুরবেলা এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। সে রনকান্দা গ্রামের মোঃ লিখন তালুকদারের ছোট ছেলে।
জানা যায়, আজ দুপুরে বাড়ির পাশের পুকুরে খেলার ছলে সবার অগোচর পানিতে পড়ে যায় শিশু ইউসুফ। পরে আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ১টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাদের গগনবিদারী কান্নায় উপস্থিত সকলেই আশ্রুসিক্ত হয়ে পড়ে।
আল্লাহ তায়ালা ছোট্ট ইউসুফকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
বিকেল ৫ টায় নিজ বাড়িতে জানাযা'র নামাজ অনুষ্ঠিত হবে।
বর্তমান ভরা বর্ষায় আপনার ছোট শিশুদের সতর্ক দৃষ্টিতে চোখে চোখে রাখুন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যেনো না হয়।