জীবিকার তাগিদে স্বপ্ন নিয়ে ঢাকায় গিয়েছিলেন ১৭ বছরের যুবক হাবিবুল্লাহ।আপনজনের মুখে হাসি ফোটাবেন এমন আশা ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিদ্যুৎস্পৃষ্টে নির্মম ভাবে ঢাকায় প্রাণ হারিয়েছেন তিনি।
যে পথ ধরে একদিন জীবিকার আশায় ঢাকায় গিয়েছিলেন হাবিবুল্লাহ, সেই পথেই এখন ফিরছে কফিনবন্দী নিথর দেহ নিয়ে।
হাবিবুল্লাহ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের কোকাইল গ্রামের শামছুউদ্দিনের দ্বিতীয় ছেলে।ঢাকার একটি পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন তিনি।সেখানে আজ সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থেমে যায় তার জীবনের পথচলা,পারি জমান না ফেরার দেশে।
তার মৃত্যুতে পরিবার পরিজনসহ এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।