
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নম্বর বিসকা ইউনিয়নের মেছেড়া গ্রামের বাসিন্দা গীতা রানী শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে শিক্ষাকার্যক্রম পরিচালনায় বিদ্যুতের সুব্যবস্থা এবং প্রয়োজনীয় চেয়ার-টেবিলের সংকট রয়েছে বলে জানিয়েছেন তিনি।
গীতা রানী বলেন, “শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই আমার নেশা।” শিশুদের সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পড়াশোনার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুত বিদ্যুতের সুব্যবস্থা এবং প্রয়োজনীয় চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হলে শিশুদের শিক্ষা কার্যক্রম আরও সুন্দর ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।