চরফ্যাশন হাসপাতাল রোডে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। এ সময় দুইটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) চরফ্যাশন হাসপাতাল রোডে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।
অভিযানে ওষুধ এবং কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ফার্মেসীর সাইনবোর্ড না থাকা দুই ব্যবসায়ী রুবেল (৪০) ও ইউসুফ (৩০)কে ১০ হাজার করে মোট ২০হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দুই ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
একই সঙ্গে দোকানের সাইনবোর্ড না থাকাসহ মেয়াদ উত্তির্ন লাইসেন্স ও ওষুধ বিক্রির রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়
এদিকে মোবাইল কোর্ট পরিচালনার খবর ছড়িয়ে পড়লে চরফ্যাশন সদর রোড ও হাসপাতাল রোডসহ আশপাশের শতাধিক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে দ্রুত সরে যান।
ফলে অভিযান চলাকালে অনেক ওষুধের দোকান বন্ধ অবস্থায় পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।