আদালত প্রাঙ্গণে বিবাদির উপর হামলার ঘটনায় আদালত কর্তৃক বাদিকে ৫০হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (২৭আগস্ট) দুপুর ১২টায় চরফ্যাশন চৌকি আদালতের সামনে উপজেলার ওসমানগঞ্জ ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাজেদের উপর বাদি সুমন ও তার পরিবারের লোকজন মিলে হামলা করে। এসময় বিবাদি অধ্যক্ষ মাজেদের গায়ে পরিহিত পাঞ্জাবি ছিড়ে ফেলে ও টেনে হিচড়ে অপদস্ত করে সুমনসহ বাদি পক্ষের লোকজন।
অধ্যক্ষ মাজেদ বলেন, ওসমানগঞ্জ ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামে জমির বিরোধ নিয়ে একই এলাকার সুমন তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মামলা করলে ওই মামলায় আদালতে হাজির হওয়ার সময় আদালত প্রাঙ্গণে রিকশার মধ্যে তাকে লাঞ্চিত করে বাদি গ্রুপ। এঘটনায় আইন শৃঙ্খলার অবনতী নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। বিবাদী পক্ষের আইনজীবি এডভোকেট রায়হান বলেন,ঘটনার বর্ণনা শুনে মহামান্য আদালত মামলার বাদি সুমনকে ৫০হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জমি সংক্রান্ত মামলা রায়ে অধ্যক্ষ মাজেদকে ১৪লাখ টাকা জরিমানা করেন আদালত। আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় এসপি সার্কেল বলেন,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়ার পাশাপাশি কোর্ট শেষে তাকে চরফ্যাশন থানাপুলিশ নিরাপত্তা দিয়ে পৌপৌঁছে দেন।
