করো কেন বিভেদ মানুষ হয়ে মানুষ কে মাপো তুমি পাল্লায় কোরআনে কী বলে আল্লাহ তায়ালা সকল মানুষ কে ভালোবাসো কোরআনে আছে ভাই। তুমি করো বিভেদ ধর্মের কিন্তু নিজেই ঠিক রাখো না কর্মের দেবতারা তো করেনি বিভেদ!! মন্দিরের পূজারী মুখে শুনি কর্মই মুক্তি শাস্ত্র পড়ে জানলাম আমি জীবে সেবা করে যেজন সেজন ই ইশ্বর। তবে কেন এ বিভেদের কারণ? বাইবেল বলে মানবপ্রেমী ছিলেন যীশু তবে কেন মানুষ ধীরে ধীরে হচ্ছে পশু? গৌতমবুদ্ধ ত্রিপিটকে বলে আলোর পথে এসো সত্যের বাণী ছড়িয়ে দাও তবে কেন চারিদিকে মিথ্যাচার? হিংসা ভুলে ভালবাসো মানুষ কে।