সাভার ও আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ৬ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ পুরিয়া হেরোইনসহ তাদের গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে, বুধবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার সাভার মডেল থানার ভাটপাড়া এলাকার মৃত মঞ্জু মিয়ার ছেলে মোঃ মোস্তাক (৪৮), সাভার মডেল থানার ব্যাংক কলোনি এলাকার বাদশা মিয়ার ছেলে মোঃ সাজ্জাদ হোসেন @ সজল (২৮), রংপুর জেলার মিঠাপুকুর থানার কাশিনাথপুর এলাকার শফিক মিয়ার ছেলে মোঃ মনির হোসেন মনা (৩২), মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার সুধখিরা এলাকার আফাজ উদ্দিনের ছেলে মোঃ আরেফিন (৩৫), আশুলিয়া থানার সাধুপাড়া এলাকার মারফত আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৯) ও রাজশাহী জেলার বাঘা থানার কেশবপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ তুষার আহম্মেদ (৩২)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন ভাটপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মোস্তাককে গ্রেফতার করে। এ সময় তাদের তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যাহার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।
অপর একটি পৃথক অভিযানে সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন মনা ও মোঃ আরেফিনসহ ২জনকে গ্রেফতার করে। এ সময় তাদের তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা।
অন্য আরো একটি পৃথক অভিযানে সাভার মডেল থানাধীন পাকিজা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সাজ্জাত হোসেন @ সজলকে গ্রেফতার করে। এ সময় তাকে তল্লাশি করে ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
অন্য আরো একটি পৃথক অভিযানে আশুলিয়া থানাধীন আরাগাঁও এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী
মোঃ আলমগীর হোসেন ও তুষার আহম্মেদ নামের দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাকে তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
আটক আসামী মোঃ মোস্তাক এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা, আসামী মোঃ মনির হোসেন মনা এর বিরুদ্ধে ০৬ টি মাদক মামলা, মোঃ সাজ্জাত হোসেন @ সজল এর বিরুদ্ধে ০১ টি মাদক ০২ অন্যান্য ধারায় মামলা, আসামী মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে ০১ টি মাদক ও ০১ টি অন্যান্য ধারায় মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।