
নওগাঁর পত্নীতলায় ২৫ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি হাটপুকুর গ্রামে সুনিল টপ্পোর মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উষ্টি বাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. আব্দুর রউফ ওরফে রুবেল (৩৫) এবং মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।