
ময়মনসিংহের ধোবাউড়ায় সাব-রেজিস্ট্রার আজমেরী নির্ঝর এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ধোবাউড়া সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে দলিল লেখকদের আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
এসময় দলিল লেখকরা উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাব-রেজিস্ট্রার আজমেরী নির্ঝরের কর্মজীবনের স্মৃতিচারণ করে দলিল লেখকরা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত দলিল লেখকরা তাঁর আগামী দিনের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন।
বিদায়ী সাব-রেজিস্ট্রার আজমেরী নির্ঝরের প্রতি শুভকামনা জানিয়ে তাঁর নতুন কর্মস্থল, গৌরীপুর উপজেলায় তার ভবিষ্যৎ জীবনের মঙ্গল ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।