জাতীয় নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রা রুখতে পারবে না, ইনশাআল্লাহ।”
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
রোববার (৩১ আগস্ট) বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে জটিল করে তোলার অপচেষ্টা চলছে। তিনি সতর্ক করে বলেন, “পরাজিত অপশক্তি সুযোগের অপেক্ষায় ওঁত পেতে আছে। নির্বাচনকে সামনে রেখে অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে উঠছে।”
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
তিনি আরও বলেন, “পলাতক স্বৈরাচারের মতো বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন সবাই মিলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করি। এরপর যৌক্তিক রাজনৈতিক দাবির সমাধান খোঁজা যাবে।”
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির রাজনীতি মানেই জনগণের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গঠন। এজন্য বিএনপি ইতোমধ্যে পরিকল্পনার রূপরেখা তৈরি করেছে এবং তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
তারেক রহমান বলেন, “অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে জনগণের অধিকার চর্চায় বাধা দিয়ে কোনো সংস্কার টেকসই হবে না।”
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে তিনি বলেন, “তারা যতদিন ক্ষমতায় থাকবে দুর্বলতাও তত দৃশ্যমান হবে। এতে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ পাবে অপশক্তি। সম্প্রতি নুরুল হক নুরের ওপর হামলাসহ কিছু ঘটনায় সেটিই প্রমাণিত।”
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
তিনি জোর দিয়ে বলেন, “বিএনপি কখনো মব ভায়োলেন্স প্রশ্রয় দেয় না। নারীর মর্যাদা ও অধিকারের প্রতি শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রতিটি সৈনিক শ্রদ্ধাশীল থাকবে। সবাইকে সতর্ক থাকতে হবে।”
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সঞ্চালনা করেন। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খানসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এছাড়া বিএনপির ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
Leave a Reply