নেতাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
নীহার বকুল : ময়মনসিংহ জেলা সংবাদদাতা
আপডেট টাইম :
রবিবার, ১ মার্চ, ২০২৬
১১৯
বার পঠিত
ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) উজ্জ্বল হোসেন।
আজ ১মার্চ (রবিবার) দুপুরে কলসিন্দুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউএনও কে সহযোগিতায় ছিলেন অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
উল্লেখ্য যে,দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে কতিপয় রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে নেতাই নদীর বালু রাতের আধারে ড্রাজার দিয়ে উত্তোলন করে বিক্রি করে যাচ্ছিল।
এতে নদী ভাঙন সহ সরকারের কোটি টাকার ক্ষতি হয়েছে।
বর্তমান নব নির্বাচিত এমপি সালমান ওমর রুবেল বালু খেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় প্রশাসন কর্তৃক রাতদিন অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।
Leave a Reply