
রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
https://mascarapersonality.com/qxacr9wk?key=f5964f502d12a605f33b87ed1b719005
রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ মিছিল বের করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই স্থানীয় নেতাকর্মীরা মিছিল শুরু করেন।
https://mascarapersonality.com/qxacr9wk?key=f5964f502d12a605f33b87ed1b719005
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, “আজ বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি-২৭ নম্বরে আওয়ামী লীগের একটি মিছিল হয় বলে আমরা জানতে পারি। তবে সংবাদ পাওয়ার সময় ছিল পৌনে ৪টা। মিছিল সাধারণত অল্প সময়ের জন্য হয়, তাই ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।”
https://mascarapersonality.com/iyhhi5t1?key=54c82054074379acd289473c334e6309
ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি আরও বলেন, “আমরাও বিষয়টি শুনেছি, তবে এখনো নিশ্চিত না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।”
Leave a Reply