
ঢাকা নার্সিং কলেজ হিজাব ও নিকাব পরা নারী শিক্ষার্থীদের পরিচয় শনাক্তে ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে ‘বিশেষ ব্যবস্থা’ গ্রহণ করেছে।
রাষ্ট্রপতিকে স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির শপথ পাঠ:রুল শুনানি ৭ জুলাই
সোমবার (২৩ জুন) কলেজ অধ্যক্ষ রেহেনা খানম স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ নির্দেশনা জারি করা হয়।
নোটিশে বলা হয়, “ঢাকা নার্সিং কলেজের অনেক নারী শিক্ষার্থী ধর্মীয় অনুশাসনের কারণে হিজাব অথবা নিকাব পরে ক্লাস, পেশাগত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। এমতাবস্থায়, তাদের চেহারা শনাক্ত করার প্রয়োজন হলে, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নারী শিক্ষক দ্বারা নির্ধারিত আলাদা কক্ষে এটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হলো।”
দেশীয়-আন্তর্জাতিক শক্তির জটিল ভূমিকার ইঙ্গিত
নোটিশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
Leave a Reply