
মাদারীপুরের রাজৈর উপজেলায় উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় এক সেনাসদস্যকে মারধর করে পা ভেঙে দিয়েছে একদল দুর্বৃত্ত।
২১ দিনের রিমান্ড শেষে কারাগারে সংসদ সদস্য জাফর আলম
আহত ওই সেনাসদস্যের নাম প্রশান্ত বৈদ্য (৩৩)। তিনি রাজৈরের নয়ানগর গ্রামের বাসিন্দা ও বর্তমানে ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে একটি ইঞ্জিনচালিত নৌকায় উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। প্রশান্ত বৈদ্য এতে বাধা দিলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এতে তাঁর ডান পা ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর রাতেই রাজৈর থানা-পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—নয়নগর গ্রামের মৃণাল ভক্ত (৪২), রামানন্দ ভক্ত (৬৫), সুব্রত ভক্ত (২৭), সমর ভক্ত (৪১) ও আশুতোষ ভক্ত (৬৫)।
হাসপাতাল নিতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “ঘটনার বিষয়ে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply