
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রভাবে বাজারে শাকসবজির সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে মূল্যেও—বাড়তি দাম দিতে হচ্ছে মুরগি, মাছ, কাঁচা মরিচসহ বেশ কয়েকটি পণ্যে।
ওয়ালটনের নতুন প্রিমিয়াম গাড়ির ব্যাটারি বাজারে
বুধবার (৯ জুলাই) রাজধানীর কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ থেকে ১৭০ টাকা দরে। যা কয়েকদিন আগেও ছিল ১৩০ থেকে ১৪০ টাকা।
সোনালি মুরগির কেজি এখন ২৮০ থেকে ৩১০ টাকা, যেখানে দুই দিন আগেও ছিল ২৬০ থেকে ৩০০ টাকার মধ্যে। বেগুনের দাম কেজিতে ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯০ থেকে ১১০ টাকা।
বিক্রেতারা জানান, একটানা বৃষ্টির কারণে কৃষকেরা মাঠ থেকে পণ্য তুলতে পারছেন না। অনেক পরিবহনও সময়মতো বাজারে পৌঁছাতে পারছে না। ফলে পণ্যের সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে।
হাউমাউ করে কাঁদলেন পলক
ক্রেতারা বলছেন, বৃষ্টির কষ্টের মধ্যে বাজারে এসে দাম শুনে হতাশ হতে হচ্ছে। দাম না কমলে সাধারণ মানুষ চাপে পড়বে বলে মন্তব্য করেন তারা।
Leave a Reply