
বিএনপির নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর, নরসিংদী ও সাভারের তিন নেতাকে বহিষ্কার করেছে দলটি।
হাউমাউ করে কাঁদলেন পলক
মঙ্গলবার (৮ জুলাই) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, নরসিংদী সদর উপজেলার আলোকবালিকা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আব্দুল কাইয়ুম সরকার এবং সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন মুশা।
টানা বৃষ্টিতে বাজারে পণ্যের সরবরাহ কম,বাড়তি দাম মুরগি-মাছ-সবজিতে
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
Leave a Reply