
নতুন এক মামলায় সাবেক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস,ফেনীতে সর্বোচ্চ ৩৯৯ মিমি
গ্রেপ্তার দেখানো ব্যক্তিরা হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক এবং যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
আজ সকাল আটটার পর রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে তাঁদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। পরে পুলিশ তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে।
আদালত শুনানি শেষে প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এ মামলায় কী অভিযোগ আনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিতভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এটি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহানের একটি গুরুতর অভিযোগের অনুসন্ধানসংক্রান্ত মামলা।
গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ:মির্জা ফখরুল
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply