
যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় ফের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
টানা বৃষ্টিতে বাজারে পণ্যের সরবরাহ কম,বাড়তি দাম মুরগি-মাছ-সবজিতে
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাবের আদালতে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানির সময় সুব্রত বাইনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।
এর আগে, গত ২৭ মে যৌথবাহিনী অভিযান চালিয়ে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। পরদিন হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় আদালত সুব্রত বাইনকে ৮ দিনের রিমান্ডে পাঠান।
পরবর্তীতে, ২৩ জুন তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সুব্রত বাইনকে যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তিনি মারা যান।
নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।
এ ঘটনায় নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে হাতিরঝিল থানায় সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ। মামলার আসামিরা হলেন:
মাহফুজুর রহমান বিপু
মো. ইয়াছিন (১৯)
মো. আসিফ হোসেন (২১)
মো. অনিক (১৯)
মো. মিরাজ (১৯)
মো. আশিক (১৯)
মো. ইফতি (২৪)
জাফর ইমাম তরফদার মন্টু (৪০)
রতন শেখ (৪৫)
আলিফ (১৯)
ডিবি পুলিশ বলছে, মামলাটির গুরুত্ব বিবেচনায় রেখে তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
Leave a Reply