1. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে জয়ের লক্ষ্যে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারার পর টাইগাররা এবার টি২০ ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চায়।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার সর্ববৃহৎ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
আগামীকাল (বৃহস্পতিবার) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি২০ ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

এর আগে সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে টি২০ দলে নতুন নেতৃত্বে ফিরছেন লিটন দাস। ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে না খেললেও টি২০তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তিনি।

উল্লেখ্য, গত পাঁচটি টি২০ ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। তবে ২০২৪ সালের শেষদিকে ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ জয় ছিল বড় প্রাপ্তি। যদিও তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ সিরিজ হার এবং পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ (৩-০) হতাশ করেছে পুরো দলকে।

বাংলাদেশের টি২০ ব্যাটিংয়ে সবসময়ই পাওয়ার হিটিংয়ের ঘাটতি লক্ষ করা যায়। আরব আমিরাতের বিপক্ষে সিরিজে এই দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে ভিন্ন ধরনের ট্রেনিংয়ে ব্যাটাররা কাজ করছে।

ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মনে করেন, যেকোনো ফরম্যাটেই বড় পার্টনারশিপ গড়তে না পারা হারের অন্যতম কারণ। তিনি বলেন, “সেট হওয়ার আগেই আমরা উইকেট দিয়ে এসেছি। ফলে কেউই বড় ইনিংস খেলতে পারেনি। হৃদয়ের সঙ্গে আমার একটি জুটি জমে উঠছিল, কিন্তু আমি আউট হয়ে গেলে ম্যাচের গতি নষ্ট হয়। ভবিষ্যতে স্ট্রাইক রোটেশন এবং লম্বা পার্টনারশিপ গড়ার দিকে মনোযোগ দিতে হবে।”

টি২০ ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ বেশ কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করেছে। দুই দলের মুখোমুখি ১৭ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৬টিতে। ২০১৮ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫/৫ রান করে বাংলাদেশ গড়েছিল নিজেদের সর্বোচ্চ টি২০ স্কোর। এখনও পর্যন্ত সাতবার ২০০’র বেশি রান করতে পেরেছে বাংলাদেশ, যার মধ্যে দুটি শ্রীলঙ্কার বিপক্ষে।

এই সিরিজে বাংলাদেশ পাচ্ছে পূর্ণশক্তির পেস আক্রমণ। আগের সিরিজগুলোতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ছিলেন না বা আংশিক সময় খেলেছেন। এবার তারা দুজনই দলে আছেন। বিশেষ করে তাসকিনের নেতৃত্বে বাংলাদেশের পেস আক্রমণ বিগত তিন বছর ধরে ধারাবাহিকভাবে ভালো করছে, যদিও ব্যাটারদের ব্যর্থতায় সেই কৃতিত্ব অনেক সময় ম্লান হয়ে যায়।

টি২০ স্কোয়াডে নতুন সংযোজন হিসেবে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও ব্যাটার নাইম শেখ।

বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামিম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মো. সাইফুদ্দিন।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার সর্ববৃহৎ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
শ্রীলঙ্কা স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দিনুথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো, এহসান মালিঙ্গা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com