সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত যুক্ত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয় থাকলেও আগামী দিনগুলোতে এর প্রভাব বাড়তে পারে।
সোমবার (৮ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর): একই ধারা অব্যাহত থাকবে।
বুধবার (১০ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর): উত্তরাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে, সেই সঙ্গে দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। এদিন থেকে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর): দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
Leave a Reply