1. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

চট্টগ্রামে নুর মোহাম্মদ আলকাদেরীর কনিষ্ঠ সন্তান সাবের আহমদের ইন্তেকাল

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

চট্টগ্রাম নগরীর কুরবানীগঞ্জস্থ বলুয়ার দিঘী পাড় খানকাহ শরিফের মতোয়াল্লি আলহাজ নুর মোহাম্মদ আলকাদেরী (র.)-এর কনিষ্ঠ সন্তান আলহাজ সাবের আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫২ বছর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তিনি নগরীর মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগের দিন রোববার বিকেল ৪টার সময় তিনি ব্রেন স্ট্রোক করেন। উল্লেখযোগ্য যে, সোমবারই ছিল তার মেজ ভাই আনজুমান ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন (র.)-এর ওফাত বার্ষিকীর দিন।

সোমবার রাতে এশার নামাজের পর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)।
আলহাজ সাবের আহমদ ছিলেন গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.)-এর প্রধান খলিফা নুর মোহাম্মদ আলকাদেরী (র.)-এর কনিষ্ঠ সন্তান। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সহসভাপতি, আনজুমান মিডিয়া কমিটির সদস্য, খাজা গরীবে নেওয়াজ ওরশ উদযাপন কমিটির সদস্য, আলহাজ নুর মোহাম্মদ সওদাগর আলকাদেরী (র.) শিশু কিশোর সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়া মা ও শিশু হাসপাতাল, রেডক্রিসেন্ট ও ডায়াবেটিস হাসপাতালের আজীবন সদস্যসহ চট্টগ্রামের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মনজু, সেক্রেটারি জেনারেল আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেনসহ আনজুমান কেবিনেট, সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এবং উত্তর-দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com