1. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

নির্বাচনে পুলিশ পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে ; স্বরাষ্ট্র উপদেষ্টা

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আরও বলেন, নির্বাচনের সময় মাঠে দায়িত্বে থাকা প্রত্যেক পুলিশ সদস্যই হবেন জনগণের আস্থার প্রতীক।
আজ রোববার রাজধানীর রাজারবাগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রেনিং একাডেমিতে আয়োজিত নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। তিনি নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচনের পরে পুলিশের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় তাঁর সঙ্গে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, বিপিএম (সেবা) এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোববার, ৪ জানুয়ারিছবি: ডিএমপির সৌজন্যে
ডিএমপি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজারবাগ ডিএমপি ট্রেনিং একাডেমিতে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। গত ৫ অক্টোবর ২০২৫ থেকে শুরু হওয়া এ কোর্সের ২৩তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ২২টি ব্যাচে মোট ১৮ হাজার ১৫০ জন পুলিশ সদস্য সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছেন। ডিএমপির ১৯টি স্থানে মোট ২৮টি ব্যাচে ২৪ হাজার ৩৪২ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com