1. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ভাঙ্গায় আওয়ামীলীগ নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিলেন

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান, সহসভাপতি বাদল মুন্সীসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে গঙ্গাধরদী গ্রামে মতিউর রহমানের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করেন তারা।

এ সময় নির্বাচনী জনসভায় ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে এক বছর আগে এই আওয়ামী লীগের ঘাঁটিতে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন। আমি নেতাকে বলেছিলাম, এত লড়াই সংগ্রাম করে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি, সামনে সুদিন আসছে। আমাকে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকায় আবারো যুদ্ধ করতে পাঠালেন, নেতা বলেছিলেন, পলি মাটিতে সবাই ফসল ফলাতে পারে কিন্তু পাথরের মধ্যে বা মরুভূমিতে ফসল ফলানোটাই হচ্ছে প্রকৃত কর্মী।

তিনি আরও বলেন, আমি তার নির্দেশ নিয়ে আপনাদের কাছে এসেছি, হাজার হাজার নেতাকর্মী এখন বিএনপিতে এসেছেন। আমি যেখানে যাই সেখানেই শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ি। মানুষ আমাকে এত ভালোবাসে, মানুষের ভালোবাসায় আমি ঘুমাতেও পারি না। অনেক সময় ফজরের নামাজের পরে আমাকে ঘুমাতে হয়। তারপরও দেখি শত শত মানুষ বাড়িতে ভরে গেছে, এভাবেই মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। ইনশাআল্লাহ আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা করছি।

এ সময় ঘারুয়া ইউনিয়নের সাবেক সভাপতি আলিমুজ্জামান মধুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, সদ্য যোগদানকৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি সোবাহান মুন্সী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com