1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা :মুফতি আমির হামজা

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩১০ বার পঠিত

আলোচিত ইসলামি বক্তা এবং কুষ্টিয়া -৩ এ জামায়াত ইসলামের এমপি প্রার্থী মুফতি আমির হামজা দেশজুড়ে নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
নিজের নিরাপত্তা সংকট ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসির মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসির মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।’

প্রসঙ্গত, বিকেলে মুফতি আমির হামজাকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম অসুস্থ হয়ে মারা যান।
জেলার আমির মারা যাওয়ার পরপরই আমির হামজা এক ফেসবুক পোস্টে জানান, আমার অভিভাবকে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ এ কোন পরীক্ষা?

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা :মুফতি আমির হামজা

19 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন