1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

মাসুদ রানা পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের লক্ষ্যে শুমারির উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা, নজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক রেজাউল করিম। এ ছাড়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহির হোসেন শিপু।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন