1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

তারাকান্দায় মায়ের সাথে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বোন নিহত

নীহার বকুল:স্টাফরিপোর্টর মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামে দুই শিশু সহোদর বোন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু পশ্চিম তালদিঘি এলাকার মোখলেছুর রহমানের মেয়ে।

জানা গেছে, মায়ের হাত ধরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল দুই বোন। গৃহকর্মী মা ফাতেমা খাতুন মেয়েদের নিয়ে বাড়ি ফিরছিলেন। কে জানত,সেই ফেরা আর কখনো বাড়ির আঙিনায় পৌঁছাবে না!সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নিষ্পাপ দুই বোনের। পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক পারাপারের সময় ফুলপুরগামী নীল ও হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান দুই শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ড্রাইভার গাড়ি নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় কভার্ডভ্যানটির চালক স্বাভাবিক গাড়ি চালনা করে নাই।

তারাকান্দা থানার এসআই জহিরুল হক জানান, দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তারাকান্দায় মায়ের সাথে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বোন নিহত

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন