
ময়মনসিংহের ফুলপুরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিলাতি মদসহ ইয়াবা সোহেলের মা খায়ের মিয়ার স্ত্রী পারুল বেগমকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বওলার কোকাইল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের এএসপি কানিজ ফাতেমা।
অভিযানে অপর এক আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply