1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সাভার চোর ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃপ্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড “ নামে একটি ফায়ার এলার্ম এন্ড ফায়ার ফাইটিং ইকুপমেন্ট এর গোডাউন এ চুরির ঘটনায় ৬ জন চোর দলের সক্রিয় সদস্য ও একজন ডাকাত দলের সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার সাভার থানার মোগড়াকান্দা এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে মোঃ ওসমান (২৩), তার ভাই মোঃ রতন (২০), একই এলাকার মৃত সন্দেশ আলীর ছেলে মোঃ কবির (২৫), মজিবর রহমানের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪০), শাহ আলম এর ছেলে মোঃ খোরশেদ আলম বাপ্পী (৩৯), লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার হরিরাম টিপুর বাজার এলাকার মৃত জমশের আলীর ছেলে লস্কর আলী (৩৩) ও লালমনিরহাট সদর থানার মজিবর এর ছেলে মোঃ সাইদুল (২৬)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি ফায়ার এলার্ম এন্ড ফায়ার ফাইটিং ইকুপমেন্ট এর গোডাউন এ চুরির সাথে জড়িতরা আমিনবাজার এলাকায় অবস্থান করছে। পরে বিশেষ অভিযান পরিচালনা করে আমিনবাজার এলাকা থেকে চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আরো জানায়,আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, গ্রেফতারকৃতরা উক্ত চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকা হইতে মোঃ সাইদুল নামের এক
ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের পিসিবিআর পর্যালোচনা করে দেখা যায় মোঃ ওসমান (২৩) এর বিরুদ্ধে চুরি, আসামী মোঃ কবির (২৫) এর বিরুদ্ধে ১ টি চুরির মামলা এবং ৭ নং আসামীর বিরুদ্ধে ১ টি ডাকাতির প্রস্তুতি ,৪টি চুরি ও ১ টি অন্যান্য ধারায় মামলাসহ মোট ৬ টি মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানার মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ৭নং আসামীকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সাভার চোর ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন