1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শ্যামনগরে পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

পরিতোষ কুমার বৈদ্য  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল ও  অফিস সহায়ক মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। মোট ৫০টি ভোটের মধ্যে নির্ধারিত সময়ের ৪৭টি ভোট গ্রহণ সম্পন্ন হয়। বাকি ৩ জন ভোটার অনুপস্থিতি ছিলেন।

উক্ত নির্বাচনে সভাপতি মোঃ আবুল বাশার গাজী, সহ-সভাপতি মোঃ নজরুল গাজী ও কোষাধ্যক্ষ পদে মোঃ গোলাম রাসেল(বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্য মিলে মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল হক ও মোঃ আব্দুল হাকিম প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ আজিজুল হক ২৯টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হাকিম ১৮টি ভোট পেয়েছেন। ৩০টি ভোট পেয়ে ১নং কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ রমজান আলী, ২৮টি ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ শফিকুল ইসলাম ঢালী, ২৫টি ভোট পেয়ে তৃতীয় কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন আঃ রশিদ গাজী, ২০টি ভোট পেয়ে নুর হোসেন চতুর্থ স্থান অধিকার করেন ও ১৪টি ভোট পেয়ে মোঃ সফির আলী পঞ্চম স্থান অধিকার করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

শ্যামনগরে পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন