
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নওগাঁর ধামইরহাট উপজেলার চকশব্দল এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার চকশব্দল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিরাপগুলো ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply