1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের পূর্ব শালকোনা চেয়ারম্যানের মোড় গ্রামে আদালতের বিচারিক সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় এ ভিডিও শোর আয়োজন করা হয়।
‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক সেবা ও সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা হয়। একই সঙ্গে ছোটখাটো বিরোধ ও স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা নিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য উপস্থিত লোকজনকে উদ্বুদ্ধ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সমন্বয়ক মো: হাদী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সেবা গ্রহীতারা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন