
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমাগাঁও গ্রামে হযরত আলী (৬৫) নামের এক রিকশাচালক দুঃখজনকভাবে আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত আলী কিস্তিতে একটি অটোরিকশা কিনেছিলেন। কিন্তু নিয়মিত কিস্তি পরিশোধ করতে না পারায় সেটি সম্প্রতি ফেরত নেওয়া হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে প্রতিদিন প্রায় ৩৫০ টাকার ওষুধের প্রয়োজন হতো।
চার মেয়ে ও এক ছেলে মিলিয়ে সাতজনের সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। তার ভাই মারফত আলী জানান, “অভাব ও দুঃচিন্তার কারণে তিনি আত্মহত্যা করেছেন। সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।”
হযরত আলীর স্ত্রী বলেন, “কিস্তিতে অটো হারানোর দুঃচিন্তা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।”
স্থানীয় সমাজে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply