1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

হাসপাতালের নতুন ভবন হতে লাফিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা 

নীহার বকুল : ময়মনসিংহ জেলা সংবাদদাতা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৩ বার পঠিত
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৬ তলা থেকে লাফিয়ে মৌসুমী আক্তার আইরিন  (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ‘মচিমহা’ এ ঘটনা ঘটে।
নিহত মৌসুমী আক্তার আইরিন জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়ন এর কামারিয়া  গ্রামের (চৌরাস্তা) দর্জি ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মায়ের সঙ্গে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসেন মৌসুমী। তার মা লাইনে রেখে পাশে গেলে হঠাৎ মায়ের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায় মৌসুমী। সকাল সাড়ে ১০টার দিকে মৌসুমী হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় উঠে নিচে লাফিয়ে পড়েন। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

হাসপাতালের নতুন ভবন হতে লাফিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা 

25 February 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন