1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ইরানি জেনারেলের কড়া বার্তা গোপনে বৈঠক করা আরব রাষ্ট্রের নেতাদের প্রতি

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

ইরানি জেনারেলের কড়া বার্তা, “আমেরিকাকে সামরিক ঘাঁটি গড়তে দিয়ে যেমন আপনাদের কোনো নিরাপত্তা আসেনি, তেমনি ‘গাজার কসাই’ নেতানিয়াহুকে গোপনে আতিথেয়তা দিলেও তার পরিণতি কখনোই শুভ বা সুবিধাজনক হবে না।”

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাতে (UAE) একটি অত্যন্ত সংবেদনশীল গোপন সফর ফাঁস হয়ে যাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছে ইরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ প্রথম খবরটি ফাঁস করে যে—নেতানিয়াহু অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন। পাশাপাশি আরব দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও গোপনে বৈঠক করেন তিনি।

খবরটি এমন এক সময়ে ফাঁস হয়, যখন নেতানিয়াহুর বিমান মাঝ-আকাশে ছিল! নিরাপত্তা ভঙ্গ হওয়ার আশঙ্কায় ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’ ক্ষুব্ধ হয়ে ওই টিভি চ্যানেলের বিরুদ্ধে আইনি নালিশ পর্যন্ত ঠুকেছে। পরে আরব আমিরাত বাধ্য হয়ে এই সফরের কথা স্বীকার করে।

এই সফরের পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব মেজর জেনারেল মহসেন রেজাই ঘটনাটির পর সংযুক্ত আরব আমিরাতকে কড়া ভাষায় সতর্ক করেছেন।

তিনি বলেন, “আমেরিকাকে সামরিক ঘাঁটি গড়তে দিয়ে যেমন আপনাদের কোনো নিরাপত্তা আসেনি, তেমনি ‘গাজার কসাই’ নেতানিয়াহুকে গোপনে আতিথেয়তা দিলেও তার পরিণতি কখনোই শুভ বা সুবিধাজনক হবে না।”

তিনি আরব দেশগুলোকে অতীতের যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এবং মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ উসকে না দেওয়ার জন্য আমিরাতকে কড়া সতর্কবার্তা দেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বুকে ইসরায়েলের এ ধরনের গোপন উপস্থিতি সমগ্র অঞ্চলের শান্তির জন্য “চরম বিপজ্জনক পরিস্থিতি” তৈরি করছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ইরানি জেনারেলের কড়া বার্তা গোপনে বৈঠক করা আরব রাষ্ট্রের নেতাদের প্রতি

02 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন