1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ অর্ধশত কারখানা

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃপ্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার(১৭ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। শিল্পাঞ্চলে অসন্তোষের জেরে এদিন বেলা ১২টা পর্যন্ত অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ জানায়, ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সকালে সাভারের হেমায়েতপুর কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মারমোড় অবরোধ করার চেষ্টা করে শ্রমিকরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড মেরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় সেখানে বেশ কয়েকটি কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

একই দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকা অবরোধ করে রেখেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে মহাসড়কের যান চলাচল।

অন্যদিকে আশুলিয়ার খেঁজুর বাগান এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমগড়া, বেরন, জিরাবো, কাটুরিয়া, বাইপালসহ বিভিন্ন স্থানে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করেন। ওই অঞ্চলেও বেশ কয়েকটি কারখানায় মঙ্গলবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

শিল্প পুলিশের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভুঁইয়া জানান, বন্ধ কিংবা ছুটি ঘোষণা করা কারখানাগুলোর সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি, তবে অর্ধশতাধিক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা গেছে। শ্রমিক অসন্তোষ ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে মাঠে রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ অর্ধশত কারখানা

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন