1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সাভারের সাংবাদিক নাদিম হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃপ্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

সাভারে কর্মরত বাংলা ট্রিবিউনের প্রতিনিধি নাদিম হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি মা-বাবা, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এনাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নাদিম হোসেন প্রায় এক দশকের বেশি সময় ধরে বাংলা মেইল টোয়েন্টিফোর, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন, বাংলা মেইলের সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাভার প্রেস ক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি মা-বাবার সঙ্গে থাকতেন। তিনি মা-বাবা ও দুই বোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

জানা গেছে, গত ৪ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক নাদিম হাসানের মৃত্যুর ঘটনায় সাভার প্রেসক্লাব, আশুলিয়া প্রেসক্লাব, ধামরাই প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের সংগঠনগুলো শোক প্রকাশ করেছেন। শোক নেমে এসেছে স্থানীয় সাংবাদিকদের মধ্যে।

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত তিন দিন আগে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে তার মৃত্যু হয়। নাদিম হাসান তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক ছিলেন। তিনি গুণী সাংগঠনিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার মৃত্যু সাভার ও আশুলিয়ার সাংবাদিকতার জন্য অপূরণীয় ক্ষতি। আমরা নাদিম হাসানের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাই। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।

তিনি আরোও জানান, শুক্রবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবে তার প্রথম নামাজে জানাজা হবে। এরপর লাশ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে নেওয়া হবে। সেখানে জানাজা ও পরবর্তী কার্যক্রম শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সাভারের সাংবাদিক নাদিম হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন